রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন চট্টগ্রামের ডিসি

অনলাইন ডেস্ক

শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ায় মানুষের কষ্ট লাঘব করতে ঘন কুয়াশা আর কনকনে শীত উপেক্ষা করে গভীর রাতে শীতবস্ত্র নিয়ে ছুটে গেলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

- Advertisement -

তিনি গতকাল রবিবার রাত ১১টা থেকে গভীর রাত দেড়টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন রাস্তায় অবস্থানরত অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

- Advertisement -
google news follower

জেলা প্রশাসন সূত্র জানায় গভীর রাতে নগরীর ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা এবং মেহেদীবাগ এলাকায় ঘুরে ঘুরে রাস্তায় অবস্থানরত ৫শ জন শীতার্ত মানুষকে কম্বল তুলে দেন জেলা প্রশাসক। শীতের এই সকালে নতুন কম্বল পেয়ে খুশি তারা।

এ সময় স্থানীয় সরকার (ডিডিএলজি) উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

- Advertisement -
islamibank

শীতের এই দুঃসময়ে জেলা প্রশাসকের এ মানবিক উদ্যোগে সশরীরে উপস্থিতি শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা পৌঁছে দেয়।

জেলা প্রশাসনের এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা চাই এই শীতে যেন কোন মানুষ কষ্টে না থাকে, অন্তত একটি কম্বল তাদের হাতে তুলের দেওয়ার লক্ষ্যেই কাজ করছি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ