তুলার ব্যবসায়ে দুর্ঘটনা, মিথুনের স্বপ্নপূরণ

মেষ: হারানো পিতৃ-মাতৃ ধনসম্পদ-সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল-ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবনের সংকট কাটবে।

- Advertisement -

বৃষ: শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। শ্রমিক-কর্মচারীরা আপনার সুযোগের সৎব্যবহার করবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতানো ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। দ্রুতগতির বাহন বর্জনীয়।

- Advertisement -
google news follower

মিথুন: দীর্ঘদিনের লালিত স্বপ্ন-সাধ পূরণ হবে। হাতে থাকা প্রায় কাজই সহজে সম্পন্ন হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। গৃহে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও খেলনা সামগ্রীর পসরা সাজবে।

কর্কট: ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোকা মারবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম আর স্বপ্ন-সাধ পূরণ হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোতেই সমানতালে ব্যয় হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।

- Advertisement -
islamibank

সিংহ: বিবাহযোগ্যদের বিবাহের সুবর্ণ সুযোগ তথা সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। গৃহে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারাজীবনের পাথেয় হবে।

কন্যা: বেকারদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার তথা নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। গৃহ অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে।

তুলা: ব্যবসা-বাণিজ্যে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়, তীব্রগতির বাহন বর্জনের সঙ্গে অনুচিত কাজ এড়িয়ে চলুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনোদন ঘাতক বলে প্রমাণিত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।

বৃশ্চিক: বাড়ির ইলেক্ট্রনিক্স সামগ্রী ও যানবাহন মেরামতে শ্রম অর্থ দুটোই সমানে ব্যয় হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন হয়ে পড়বে। অবশ্য সংকটকালে বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। প্রেম-রোমান্স শুভ।

ধনু: ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। কর্মের সুনাম-যশ পদোন্নতির পথ সুগম করবে। গৃহে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করবে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।

মকর: ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাওয়ায় শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।

কুম্ভ: হারানো বুকের ধন বুকে ফিরে আসার জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। অর্থকড়ির মামলায় কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। মন সুর, সংগীত ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।

মীন: না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে তথা তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন। প্রেম-বন্ধুত্ব শুভ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ