খালেদা জিয়ার জানাজা-দাফন সব হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

অনলাইন ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সরকার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের পাশাপাশি তাঁর শেষকৃত্য সর্বোচ্চ মর্যাদায় সম্পন্ন করার সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

- Advertisement -

মঙ্গলবার দুপুরে উপদেষ্টাদের এক জরুরি সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকারের এই সিদ্ধান্তের কথা জানান।

- Advertisement -
google news follower

প্রেস সচিব জানান,বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

বুধবার এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ প্লাজা পর্যন্ত তাঁর মরদেহ বহনকারী গাড়িকে সর্বোচ্চ নিরাপত্তা (প্রটোকল) প্রদান করা হবে।

- Advertisement -
islamibank

শফিকুল আলম আরও নিশ্চিত করেন যে, জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টারা উপস্থিত থাকবেন।

পুরো জানাজা ও দাফন প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে, যাতে দেশের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তটি দেখতে পারেন।

সরকার এবং বিএনপি নেতাদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। সংসদ প্লাজায় জানাজা শেষে তাঁকে দাফনের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।বাংলাদেশ ভ্রমণ

প্রেস সচিব বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও জাতির জন্য তাঁর যে অবদান, তার প্রতি সম্মান জানিয়েই এই রাষ্ট্রীয় আয়োজন।

এর আগে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাদের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় জানাজার রুট ম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ