বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব।

- Advertisement -

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পূর্বনির্ধারিত সভা স্থগিত করে এক শোকসভার আয়োজন করা হয়।

- Advertisement -
google news follower

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় শুরুতেই গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শোক পালনকাল ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।

- Advertisement -
islamibank

শোকবার্তায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।

দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপসহীন। বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসময় তার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় আরও বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়।

স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বেগম জিয়ার আপসহীন নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে।

তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল—যা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি।

প্রেস ক্লাব নেতৃবৃন্দ জানান, বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের চরম দুঃসময়ে ১৯৯৫ সালে ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেন।

তিনি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ার পর ২০০১ সালে চট্টগ্রামের সাংবাদিকদের জন্য কল্পলোকে স্থায়ী আবাসনের ব্যবস্থা করেন।

এর আগে ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমার চট্টগ্রামের সাংবাদিকদের আবাসিক সংকট দূর করার জন্য নগরীর বায়েজিদ এলাকায় নামমাত্র মূল্যে ১৬ একর জায়গা বরাদ্দ দেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ