বোয়ালখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর চৌধুরী (৪৫) আহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

আহত আবুল বশর চৌধুরী ৯ নম্বর ওয়ার্ডের আহলা শেখ চৌধুরী পাড়ার খলিল মেম্বারের বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। সে দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সভাপতি।

বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হামিদুল হক মন্নান বলেন, গতকাল শুক্রবার রাতে দাওয়াত খেয়ে বিয়ে বাড়ির বাইরে রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন বশর।

- Advertisement -
islamibank

এ সময় তিন রাস্তার মোড়ে তিনজন মুখোশধারী হঠাৎ হামলা চালিয়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলার বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)।

জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক রাজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ