রাঙ্গুনিয়ায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মালেক প্রকাশ ননাইয়াকে (৫৪) উপজেলার মোগলেরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাব-৭-এর মিডিয়া বিভাগ থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। এর আগে বুধবার (৭ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার আব্দুল মালেক লালানগর এলাকার আব্দুল ছাত্তার প্রকাশ টুইন্নার ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আব্দুল মালেক প্রকাশ ননাইয়া নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

- Advertisement -
islamibank

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ