রসুলপুরে অকেজো বিস্ফোরক ধ্বংস, ৩ কিমির মধ্যে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের রসুলপুরে বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অকেজো বিস্ফোরক দ্রব্য ধ্বংস করা হবে।

- Advertisement -

তাই ফায়ারিং রেঞ্জের চারপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে ওই সময় যানবাহন ও জনসাধারণকে চলাচল পরিহার করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

- Advertisement -
google news follower

বৃহস্পতিবার(৮ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিস্ফোরক দ্রব্যাদি ধ্বংস করা হবে।

- Advertisement -
islamibank

জননিরাপত্তার কথা বিবেচনা করে এ সময় ৩ কিলোমিটার এলাকার মধ্যে যানবাহন ও জনসাধারণের চলাচল পরিহার করার বিশেষভাবে অনুরোধ করা হলো।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ