বাস-অটোরিকশা-বাইকেরর সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির বাণিয়াপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যায়।

- Advertisement -

এ ঘটনায় ঘটনাস্থলেই দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

- Advertisement -
google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -
islamibank

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়।দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ