জামায়াত আমিরের সঙ্গে বৈঠক নিয়ে যা বলল ভারত

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে নিয়মিত কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে নয়াদিল্লি।

- Advertisement -

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে তাদের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবেই যোগাযোগ রক্ষা করেন।

- Advertisement -
google news follower

শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের অংশ হিসেবেই এ ধরনের বৈঠক হয়ে থাকে।

এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি তার বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

- Advertisement -
islamibank

তিনি আরও দাবি করেন, ওই বৈঠকেরবিষয়টি গোপন রাখার অনুরোধ জানানো হয়েছিল।

এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সংশ্লিষ্ট বৈঠককে আলাদা করে দেখার কিছু নেই; এটি অন্যান্য পক্ষের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগের মতোই একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ