হালিশহরের আলোচিত সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় আসামি ধরল র‌্যাব

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

শনিবার (১৭ জানুয়ারি) নগরের আকবর শাহ থানার কৈবাল্যধাম রেলবিট এলাকায় অভিযান চালিয়ে আলোচিত এ হত্যা মামলার আসামি ইরফাত আলী প্রকাশ রাফসানকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রাফসান হালিশহর থানার কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য। গত বছরের ১৮ মে হালিশহর থানায় দায়ের হওয়া সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাফসান আকবর শাহ থানা এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত শনিবার অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ