বাঁশখালীতে সিএনজি অটোরিকশা উল্টে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলী হোসেন নামে একজন বোট শ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পুকুরিয়া চাঁদপুর পুরাতন ঘাট এলাকায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত আলী হোসেন বাঁশখালীর সেখেরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলিবলি পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আমির হামজার ছেলে এবং পেশায় তিনি একজন ফিশিং বোট শ্রমিক ছিলেন।

বাঁশখালী রামদাস পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরীফ হাসান জানান, আজ সকালে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আলী হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ