বাঁশখালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের হালিয়াপাড়া ও রত্নপুর সীমান্ত এলাকায় সাগরের চর থেকে অচেনা একটি লাশটি উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আনুমানিক ৬০ বছর বয়সী মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, সাগরের পানিতে ভেসে আসা লোকটি পরিচয় পাওয়া যাচ্ছে না। মুখে দাড়ি রয়েছে, গায়ে শার্ট ও কালো জ্যাকেট পরা, পরনে লুঙ্গি, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

স্থানীয়দের ধারণা, সাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলার (নৌকা) থেকে পড়ে গেছে। না হয় অন্যস্থানে খুন করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। লাশটি ভাসতে ভাসতে চরে গিয়ে আটকে যায়।

- Advertisement -
islamibank

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, সাগরের পানির কিনারে লাশ পড়ে থাকার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ