মধ্যরাতে প্রবাসীর ঘরে ঢুকে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে জখম

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালীতে মধ্যরাতে এক প্রবাসীর ঘরে ঢুকে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হয়েছে বৃদ্ধ মা-বাবা।

- Advertisement -

বুধবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বাদশা মৌলভীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

- Advertisement -
google news follower

প্রবাসী জাকের হোসেন সুদুর আবুধাবিতে অবস্থান করছেন। ঘরে তার স্ত্রী ও বৃদ্ধ মা আর বাবা থাকেন।

তিনি জানান, দুর্বৃত্তরা মই দিয়ে পাকা ভবনের সিঁড়ি ঘর বেয়ে ভেতরে প্রবেশ করেছে।

- Advertisement -
islamibank

এরপর তার ঘুমিয়ে থাকা বৃদ্ধ পিতা আবদুল হাশেম (৬০) ও মা সিরাজ খাতুনকে (৫৫) মারধর করে আহত করে। তবে তার স্ত্রী ঘরের দরজা ভেঙে ঢুকতে পারেনি দুর্বৃত্তরা।

বিষয়টি প্রবাসে বসে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখতে পান প্রবাসী জাকের হোসেন।

সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় তিনজন যুবক লোহার রড ও দা নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে।

তারা বিছানায় ঘুমিয়ে থাকা বৃদ্ধ আবদুল হাশেমকে তুলে লোহার রড ও দা দিয়ে আঘাত করে।

অন্য রুমে থাকা বৃদ্ধা সিরাজ খাতুনকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। আহত সিরাজ খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ