পেকুয়ায় বিপুল দেশীয় অস্ত্রসহ দুই ভাই আটক

অনলাইন ডেস্ক

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেকুয়া সেনা ক্যাম্প ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দুই ভাইকে আটক করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) ভোর ৬টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -
google news follower

আটককৃতরা হলেন-মো. মোকতার ও তার ভাই শাহীন আলম। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি মেটাল ব্যাটন ও ৪টি ধারালো দা উদ্ধার করা হয়েছে, যা এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং সংঘর্ষ সৃষ্টিতে ব্যবহারের আশঙ্কা ছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।

- Advertisement -
islamibank

এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, “যৌথ অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান শেষে আটককৃতদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধ দমন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ