চট্টগ্রামে বাসের ধাক্কায় নৌবাহিনী সদস্যের মৃত্যু,আহত এক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের গাজীর বাড়ির এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাজমুস সাকিব (৩৮) নামে নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

- Advertisement -

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ইকরাম হোসেন (২৯) নামে অপর এক বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। তিনিও নৌবাহিনীর সদস্য বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

- Advertisement -
google news follower

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌবাহিনীর দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন।

পটিয়া বাইপাসে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

- Advertisement -
islamibank

এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান নাজমুস সাকিব। ইকরাম হোসেনও আহত হন। তাঁকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সকাল ১০টা ২০ মিনিটের দিকে ওসি বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তির লাশ ঘটনাস্থলেই রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনীর একটি টিম আসেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ