বঙ্গোপসাগরে ভাসমান ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার করলো নৌবাহিনী

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। উদ্ধারের পর জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

- Advertisement -

শনিবার (৮ নভেম্বর) রাতে নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

- Advertisement -
google news follower

নৌবাহিনী জানায়, শনিবার কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলার ভাসতে থাকে।

ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন।

- Advertisement -
islamibank

সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগস্ত জেলে ও ট্রলারের নিকট ছুটে যায় এবং তাদের উদ্ধার করে।

নৌবাহিনী আরও জানায়, উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়।

পরে উদ্ধারকৃত জেলেদের ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয়। পরবর্তীতে, তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে সবাইকে হস্তান্তর করা হয়।

জেলেরা জানায়, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে তিনদিন যাবৎ মাঝ সমুদ্রে ভাসতে থাকে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ