আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক।’

- Advertisement -

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে সিএসএফ গ্লোবাল সংগঠন হুইল চেয়ারবিতরণ করে।

- Advertisement -
google news follower

জুবাইদা রহমান বলেন, ‘আমাদের রাজনীতি, সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়ায় এগিয়ে নিতে চাই। এ জন্য নানামুখি পদক্ষেপ নেওয়া হবে।’

এ সময় শিক্ষাব্যবস্থাকে বইমুখী পাঠের গণ্ডি থেকে বের করে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ‘হ্যাপিনেসভিত্তিক শিক্ষা কার্যক্রম’ চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

- Advertisement -
islamibank

অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ