সোমবার কক্সবাজার আসছেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ২ ফেব্রুয়ারি সোমবার নির্বাচনী সফরে কক্সবাজার আসবেন।

- Advertisement -

তার এই সফরকে কেন্দ্র করে ৫ লাখেরও বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

- Advertisement -
google news follower

আজ সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে।

- Advertisement -
islamibank

এতে উপস্থিত থাকবেন জেলার চারটি সংসদীয় আসনের জামায়াতের প্রার্থীগণ। সমাবেশে জেলার নয় উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেবেন।

সারা দেশের মতো জেলার চারটি আসনে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, এমন প্রেক্ষাপটে জামায়াত আমিরের আগমনের মধ্য দিয়ে আরও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে এবং জেলার চারটি আসনেই জামায়াত বিজয় লাভ করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জামায়াত আমিরের সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ