ভুটানের জালে বাংলাদেশের এক ডজন গোল

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নের মতোই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের। উড়ন্ত সূচনা পেয়েছে জুনিয়র টাইগ্রেসরা। ভুটানের জালে দিয়েছে এক ডজন গোল।

- Advertisement -

আজ শনিবার নেপালের পোখরায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে।

- Advertisement -
google news follower

এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার শিরোপা এককভাবে নিজেদের করে নিতে যে প্রস্তুত টাইগ্রেসরা, তারই জানান দিলো আজ।

এদিন মুনকি আখতার একাই দিয়েছেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন আরো দু’জন- তৃষ্ণা রানি ও আলপি আক্তার। একটি করে গোল পেয়েছেন মামুনি চাকমা ও অর্পিতা বিশ্বাস।

- Advertisement -
islamibank

একতরফা ম্যাচে বাংলাদেশের গোলের খাতা খুলতে লেগে যায় ২৮ মিনিট! মামুনি ডেডলক ভেঙে দেয়ার পর প্রথমার্ধের শেষাংশ হতে শুরু হয় গোলবৃষ্টি।

বাকি সময় ভুটানের মেয়েরা শুধু জাল থেকে বলই কুড়িয়েছেন। প্রথমার্ধে ৪ ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানকে বিধ্বস্ত করে দেয়।

উল্লেখ্য, চার দেশের টুর্নামেন্টে লিগ ভিত্তিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ