হেলিকপ্টারে পৌঁছাবেন জামায়াত আমির,মহেশখালীতে উৎসবমুখর পরিবেশ

অনলাইন ডেস্ক

নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আগমন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

- Advertisement -

সোমবার (২ ফেব্রুয়ারি) মহেশখালীর নতুনবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

- Advertisement -
google news follower

জনসভাকে ঘিরে মহেশখালীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের চারপাশ ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।

উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী আব্দু রহিম জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন।

- Advertisement -
islamibank

এরপর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। আর মহেশখালীবাসির দাবি-দাওয়ার তুলে ধরবেন কক্সবাজার-২ আসনের প্রার্থী হামিদুর রহমান আযাদ।

এদিকে নির্বাচনী জনসভায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

মহেশখালীর জনসভা শেষে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা আয়োজিত জনসভায় যোগ দেবেন। তার সফর উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি।

মহেশখালী ও কক্সবাজার শহরের জনসভা শেষ করার পর তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় জনসভায় যোগ দেবেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ