আজ বিকেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে বিএনপি

- Advertisement -

এদিন বেলা ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে।

- Advertisement -
google news follower

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

- Advertisement -
islamibank

দলের যৌথসভা শেষে এই কথা জানান তিনি।

এ বিষয়ে সম্প্রতি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত ২০৩০ রূপরেখা ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে হবে এবারের ইশতেহার।

এতে ২০১৮ সালের ১৯ দফা ইশতেহারের অনেক বিষয়ও প্রাধান্য পাবে।

আশা করি, এর মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার পথরেখা তৈরি হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ