অক্সিজেন মোড়ে স্টারশিপ দুধ কারখানায় বিষ্ফোরণ,আহত ৩

অনলাইন ডেস্ক

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ আবুল খায়েরের মালিকাধীন একটি প্রতিষ্ঠানে বয়লার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

- Advertisement -

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় সংলগ্ন কেডিএস গার্মেন্টস’র পার্শ্ববর্তী এলাকায় স্টারশিপ দুধ কারখানায় এ ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

এ ঘটনায় অন্তত ৫/৬ জন শ্রমিক-কর্মচারী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বলেন, ‘সকাল ১০টা ৫২ মিনিটে খবর পেয়ে বায়েজিদ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

‘অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষিণভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে বয়লার বিষ্ফোরণের ঘটনার পর থেকে কর্তৃপক্ষ ও প্রশাসনের লোকজন কারখানার ভিতরে কর্মচারীর স্বজন, স্থানীয় বা গণমাধ্যমকর্মীদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর থেকে কারখানা এলাকায় শত শত মানুষ ভিড় করছে। সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে বায়েজিদ থানার ওসি জাহিদুর রহমানের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করার জানা সম্ভব হয়নি।

এদিকে, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি জানান, কারখানায় কর্মরত তিন শ্রমিক আহত হয়েছেন, তবে তারা আশংকামুক্ত। পরিস্থিতিও বর্তমানে স্বাভাবিক রয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ