তারকাদের কে কোথায় ভোট দেবেন?

অনলাইন ডেস্ক

একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যালট পেপারের মাধ্যমে দেশের আগামীর প্রতিনিধি নির্বাচনের জন্য প্রস্তুত দেশবাসী।

- Advertisement -

ভোটের হাওয়া বইছে শোবিজ অঙ্গনেও। একঝলকে জেনে নেওয়া যাক, ১২ ফেব্রুয়ারি তারকারা কে কোথায় ভোট দেবেন।

- Advertisement -
google news follower

ঢালিউড সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। গেল নির্বাচনে গুলশানের মডেল স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি।

তবে অভিনেতার নতুন সিনেমা ‘প্রিন্স’ -এর শুটিংয়ে দেশের বাইরে অবস্থান করায় ভোট দেয়া হচ্ছে না তার। এদিকে ঢাকা-১১ আসনের ভোটার অপু বিশ্বাস।

- Advertisement -
islamibank

আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তিনিও ভোট প্রদান করতে পারবেন না।

সিয়াম আহমেদ ঢাকা-১৯ আসনের প্রার্থীকে ভোটা দেবেন। খল অভিনেতা মিশা সওদাগর দেবেন ঢাকা-১৮ আসনের ভোট।

ঢাকা-১৭ আসনের ভোটার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বারিধারা এলাকার বাসিন্দা।

সম্প্রতি ভারতে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ওসিডি’ সিনেমা। সোশ্যাল মিডিয়া ঘেটে জানা গেছে তিনিও দেশের বাইরে। তিনি ভোট দেবেন কি না এ বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৮ আসনে ভোট প্রদান করবেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঢাকা-১১ আসন এবং শবনম ফারিয়া ঢাকা-৮ আসনের ভোটার।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ