নির্বাচন প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হয়েছে: ইইউ পর্যবেক্ষক প্রধান

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

- Advertisement -

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পর্যবেক্ষক মিশনের প্রাথমিক রিপোর্ট তুলে ধরার সময় তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -
google news follower

ইভারস আইজাবস বলেন, নির্বাচন সত্যিকারের প্রতিযোগিতামূলক ছিল এবং আইনের শাসন অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে; যা মূলত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং মৌলিক স্বাধীনতাকে ব্যাপকভাবে মর্যাদাপূর্ণ করে। যদিও, নারীদের বিরুদ্ধে অবমাননাকর কথাবার্তা ছিল।

নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে পেশাগত দায়িত্ব পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রচারণার সময় প্রার্থীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পেরেছেন।

- Advertisement -
islamibank

নির্বাচনে কমসংখ্যক নারীর অংশগ্রহণ নারী ক্ষমতায়নে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন ইইউর পর্যবেক্ষক প্রধান।

তিনি বলেন, নির্বাচন ঘিরে নারীদের বিরুদ্ধে ডিজিটাল পুরুষতান্ত্রিক হয়রানি, চরিত্র হরণ এবং যৌন নির্যাতনমূলক হয়রানি ছিল। যা গণতান্ত্রিক চর্চায় থাকতে পারে না। ডিজিটালি যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে ইইউ।

নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো যেভাবে শান্তিপূর্ণভাবে জয় পরাজয় মেনে নিয়েছে তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেছেন ইভারস আইজাবস।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ