চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন–চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।

- Advertisement -
google news follower

পুলিশ জানায়, রাত ৮টার দিকে নুরুল হোসেন ও শামীম বরইতলী থেকে মোটরসাইকেলে চিরিঙ্গা বাজারে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তারা।

- Advertisement -
islamibank

দুর্ঘটনায় ট্রাকটিও মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

এ ঘটনায় আইনী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ