শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

অনলাইন ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

- Advertisement -
google news follower

পাকিস্তানি সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে বলা হয়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়।

শাংলায় ইফতারের সময় ভূমিকম্পের কম্পন টের পেয়ে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

- Advertisement -
islamibank

ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ