মিরসরাইয়ে জমি থেকে হাত পা বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে নিজ ফসলি জমি থেকে হাত পা বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে উদ্ধার হওয়া মৃত ওই কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি একই ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের আমিনুল হকের ছেলে।

- Advertisement -
google news follower

জানা গেছে, বুধবার সকালে জোরারগঞ্জ থানা এলাকার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামে ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে কৃষি জমিতে এক ব্যক্তির পা বাঁধা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং শরীরে বিভিন্ন অংশে কাদা ও রক্তমাখা ছিল।

- Advertisement -
islamibank

রাতের কোন এক সময় হত্যা করে নিহত ব্যক্তিকে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছেন পুলিশ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ড ধরে নিয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি জানালেন ওসি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ