মিরসরাইয়ে বিএসআরএমের লরি চাপায় বৃদ্ধ নিহত

অনলাইন ডেস্ক

মিরসরাইয়ে বিএসআরএমের স্ক্যাপ বোঝাই লরির চাপায় নুরুল আলম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

- Advertisement -

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নুরুল আলম উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে।

কুমিরা হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ওই বৃদ্ধ রাস্তা পারাপারের সময় ঢাকামুখী লেইনে বিএসআরএমের স্ক্যাপ বোঝাই একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

- Advertisement -
islamibank

যেখানে দুর্ঘটনা হয়েছে তার পাশে পথচারী সেতু রয়েছে। স্বজনরা জানিয়েছেন, তার কিছুটা মানসিক সমস্যা ছিল।

নিহতের চাচাতো ভাই নুরুল মোস্তফা বলেন, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশে তিনি সীতাকুণ্ড উপজেলার গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুর যান।

সেখান থেকে সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নুরুল আলম পরহেজগার মানুষ ছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতেন।

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জাকির রব্বানী বলেন, আমরা যাওয়ার আগে স্বজনরা সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আলমের মরদেহ নিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুটা মানসিক সমস্যা ছিল। লরিটি আমাদের হেফাজতে রয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ