চট্টগ্রামে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন।

- Advertisement -

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিপন হোসেন (৩০) এর। এ নিয়ে ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হলো।

- Advertisement -
google news follower

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিপনের শরীরের ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে মারা গেছেন শিপনের ভাই মো. সাখাওয়াত হোসেন, তার স্ত্রী নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, বড় ভাই সামির আহমেদ সুমন এবং বড় ভাইয়ের স্ত্রী আশুরা আক্তার পাখি।

- Advertisement -
islamibank

ডা. শাওন জানান, বর্তমানে সাখাওয়াতের মেয়ে উম্মে আয়মান স্নিগ্ধা ৩৮ শতাংশ, ভাইয়ের মেয়ে আয়েশা ৪৫ শতাংশ, এবং ভাইয়ের ছেলে ফারহান আহমেদ আনাস ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহরের ওই বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয় ৯ জন। সন্ধ্যার দিকে আহতদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যায় স্বজনরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ