ইরানের ১৩১টি শহর আক্রান্ত, নিহতের সংখ্যা ৫৫০ ছাড়াল

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ১৩১টি শহর আক্রান্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা সাড়ে ৫৫০ ছাড়িয়েছে।

- Advertisement -

সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

- Advertisement -
google news follower

সংস্থাটির তথ্যমতে, এখন পর্যন্ত ইরানের ১৩১টি শহর মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে।

রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে।

- Advertisement -
islamibank

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং দেশজুড়ে ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী পূর্ণ সতর্কাবস্থায় রয়েছেন।

বর্তমানে মানবিক সেবা, সহায়তা এবং মনস্তাত্ত্বিক সমর্থন প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ