শাহ আমানতে আরো ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

- Advertisement -

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার কথা একটি ফ্লাইটের।

- Advertisement -
google news follower

এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ফ্লাইট ও ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট এবং দুটি ঢাকামুখী ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়েছে।

তবে সব ফ্লাইট বন্ধ হয়নি। মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইটটি সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরে ওভি-৪০২ ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

- Advertisement -
islamibank

একইভাবে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজ সকালের বাতিল হওয়া ৭টি ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট সূচিতে আরও পরিবর্তন আসতে পারে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ