পটিয়ায় শিশু অপহরণ ও ধর্ষণ মামলা: ৪ মাস পর রামুতে ধরা বাবা-ছেলে

অনলাইন ডেস্ক

১২ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হয়েছেন বাবা ও ছেলে। কক্সবাজারের রামুতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার অলির হাট মল্লিকপাড়ার উত্তম মল্লিক (৪৫) ও তার ছেলে আদিত্য মল্লিক (২১)।

- Advertisement -
google news follower

এনআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, ২০২৫ সালের ১১ জুলাই পটিয়া থানায় ১২ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আদিত্য মল্লিক ও তার বাবা উত্তম মল্লিক। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন। দীর্ঘদিন তাদের সন্ধানে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

- Advertisement -
islamibank

গত ২৯ অক্টোবর বিকেলে কক্সবাজারের রামু উপজেলার মরিচ্চ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেপ্তারকৃত দুজনকে কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মোসলেহ উদ্দিন আহমেদ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ