চট্টগ্রাম চেম্বারের নির্বাচন ৪ এপ্রিল

অনলাইন ডেস্ক

স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

- Advertisement -

আগামী ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ মাস পর এ নির্বাচন আয়োজন করা হচ্ছে।

- Advertisement -
google news follower

বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনগত মতামতের ভিত্তিতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভাবে চলবে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

- Advertisement -
islamibank

এর আগে গত বছরের ১ নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল।

তবে একটি পক্ষ আদালতের দ্বারস্থ হলে ৩০ অক্টোবর আদালত নির্বাচন স্থগিতের আদেশ দেন।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ