খাদ্যে রাসায়নিক ব্যবহার: হোটেল দস্তগীরকে জরিমানা

অনলাইন ডেস্ক

খাদ্যে রাসায়নিক, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও অনিরাপদভাবে খাদ্য সংরক্ষণে থাকায় নগরের মোমিন রোড এলাকার হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

বুধবার (১১ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে হোটেল দস্তগীরকে এ জরিমানা করা হয়।

- Advertisement -
google news follower

এ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার ও খাদ্য সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক, কেওরাজল এবং রং ব্যবহারের অপরাধে হোটেল দস্তগীরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -
islamibank

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরের নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ