সানমারে দেশীয় কাপড়কে পাকিস্তানি বলে বিক্রয় জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর নাছিরাবাদ এলাকার অভিজাত শপিং মল সানমার ওশান সিটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

- Advertisement -

বুধবার (১১ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

- Advertisement -
google news follower

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ চোখের লেন্স বিক্রয় এবং অনুমোদিত বিভিন্ন প্রসাধনী বিক্রির অপরাধে রেড আর্থকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া বাংলাদেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং যথাযথ ভাইচার উপস্থাপন করতে না পারায় অ্যাঞ্জেলিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ