লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে ছাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গরুর আঘাতে সারাবন তহুরা (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। এতে কামাল হোসেন (৪১) নামে একজন আহত হয়েছেন।

- Advertisement -

আজ বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় পদুয়া এস.আই. চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে ওই দুর্ঘটনা ঘটেছে।

- Advertisement -
google news follower

নিহত সারাবন তহুরা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

আহত কামাল হোসেন সাতকানিয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার আহমেদ হোসেনের ছেলে।

- Advertisement -
islamibank

ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিলন। গরু গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রাখা ছিল।

হঠাৎ গরুটি রশি ছিড়ে পালানোর সময় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায়।

সাথে সাথে নাক ও মুখ দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তহুরা মহিলাটি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রক্ত পড়ার কারণে হাসপাতালে নিয়ে আসার পূর্বে মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ