চকবাজারে অভিযান, দুই কসমেটিকস দোকানকে জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় দুই প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম এবং রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দুই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।

- Advertisement -
google news follower

ম্যাজিস্ট্রেটদ্বয় জানান, অভিযানকালে চকবাজার এলাকার দ্য সার্কেল নামক প্রতিষ্ঠানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ দেখাতে ব্যর্থ হওয়ায় বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে চকবাজার ওই এলাকার জান্নাত স্টেশন, ১০৫ নামের আরেকটি প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -
islamibank

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ