মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

অনলাইন ডেস্ক

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

- Advertisement -

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তাকে দেখতে হাসপাতালে যান জামায়াত আমির।

- Advertisement -
google news follower

এসময় জামায়াত আমির হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার (মির্জা আব্বাসের) শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন।

এছাড়া তিনি মির্জা আব্বাসের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনাও করেন।

- Advertisement -
islamibank

হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ