চট্টগ্রামে আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি রাতুল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার আলোচিত আকাশ দাশ হত্যা মামলার পলাতক আসামি মো. রাতুল (২০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

- Advertisement -

শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
google news follower

গ্রেপ্তার রাতুল পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার বাইন্নাপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড়তলি থানার বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় আকাশ দাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়।

- Advertisement -
islamibank

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আকাশ দাশ ওই কারখানায় হেলপার হিসেবে কাজ করতেন। ঘটনার সময় কারখানার এক কর্মচারীকে কয়েকজন সন্ত্রাসী জোর করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ তাকে উদ্ধার করতে এগিয়ে যান।

এ সময় রাতুলসহ ১২-১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাতুলকে চার নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে রাতুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাহাড়তলি থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ