চিংড়িঘের দখলে নিতে মালিককে পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা

অনলাইন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে চিংড়িঘের দখলকে কেন্দ্র করে মনজুর আলম (৫০) নামের এক ঘের মালিক নিহত হয়েছেন।

- Advertisement -

পরিবারের অভিযোগ, সশস্ত্র দুর্বৃত্তরা তাঁকে মারধর করে পাশের খালের পানিতে ডুবিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।

- Advertisement -
google news follower

শুক্রবার (৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মালুমঘাটের বড় ডুমখালী ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভোর সাড়ে চারটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মনজুর আলম ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকার মৃত জাফর আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে কালু নামে পরিচিত ছিলেন।

- Advertisement -
islamibank

পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের মালিকানাধীন প্রায় চার একর আয়তনের একটি চিংড়িঘের দখলের চেষ্টা চালিয়ে আসছিল একটি সশস্ত্র চক্র। সম্প্রতি ওই চক্র ঘেরে হানা দিয়ে উৎপাদিত চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

নিহতের ভাই জামাল হোসাইন বলেন, শুক্রবার ভোররাত আড়াইটার দিকে আবারও সশস্ত্র দলটি ঘেরে হানা দেয়। এ সময় তারা ঘেরের খামারবাড়িতে অবস্থানরত মনজুর আলমকে ধাওয়া করে ধরে পাশের খালে নিয়ে যায়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়।

পরিবারের দাবি, হামলাকারীরা পুলিশের পোশাক পরিহিত ছিল এবং স্থানীয়ভাবে আলোচিত রমজান আলীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। তারা আরও অভিযোগ করেন, রমজান আলীর এক ভাই পুলিশে কর্মরত, যার পোশাক ব্যবহার করা হয়েছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও বলেন, পুলিশের পোশাক ব্যবহারের অভিযোগসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ