নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করলো ক্যাব

অনলাইন ডেস্ক

রাজধানীর সেগুনবাগিচায় ভোক্তা-অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বার্ষিক সাধারণ সভা ও ১১ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) ক্যাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

- Advertisement -
google news follower

সভায় উপস্থিত ভোটারদের ৫১-২ ভোটে নিরঙ্কুশভাবে ওই নির্বাহী পরিষদ গঠিত হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন সফিকুজ্জামান।

অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী, সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান রনি, কোষাধ্যক্ষ মোহা. শওকত আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী।

- Advertisement -
islamibank

এছাড়া, সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম এ কাদের মণ্ডল ও বাহাদুর সাজেদা আক্তার।

নবগঠিত নির্বাহী পরিষদ আগামী দুই বছর দায়িত্বে থাকবে বলে জানিয়েছে ক্যাব।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অ্যাডভোকেট আকবর হোসেন ও মোস্তাক আহাম্মদ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ