রাউজানে বাস–সিএনজি সংঘর্ষ: চালক নিহত, আহত ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে একটি দূরপাল্লার বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

- Advertisement -

রবিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাউজান উপজেলার উরকিরচর এলাকায় মাইজ্জামিয়ার ঘাটা নামের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -
google news follower

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের নতুন রঘুনন্দন চৌধুরী হাট এলাকার নুর বক্স দারোগার বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. রাশেদুল আলম, স্থানীয় বাসিন্দা ও সহকর্মী চালক মো. বাহাদুর এবং দিদারুল আলমসহ একাধিক ব্যক্তি জানান, রাত সাড়ে ১০টার দিকে নজরুল ইসলাম নজুমিয়া হাট ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কয়েকজন যাত্রীসহ রাউজানের নোয়াপাড়া পথেরহাটের দিকে যাচ্ছিলেন।

- Advertisement -
islamibank

পথে উরকিরচর এলাকার মাইজ্জামিয়ার ঘাটা অংশে পৌঁছালে কাপ্তাইয়ের দিক থেকে আসা একটি দূরপাল্লার সৌদিয়া বাসের সঙ্গে তাঁর সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নজরুল ইসলাম মারা যান। আহত হন সিএনজিতে থাকা আরও দুই যাত্রী।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। এ সময় সড়কে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহত ব্যক্তির লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ