রাতের অভিযানে গ্রেপ্তার ‘শীর্ষ ছিনতাইকারী’ শাফায়েত

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের মাধ্যমে আতঙ্ক ছড়ানো শীর্ষ ছিনতাইকারী শাফায়েতকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার দিবাগত রাত ২টার দিকে হালিশহর থানার এসআই জাহিদের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ছোটপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -
google news follower

পুলিশ সূত্রে জানা গেছে, শাফায়েত ও তার সহযোগী বিজয় গং দীর্ঘদিন ধরে ওই এলাকায় সক্রিয় ছিল।

তারা মূলত ভ্যানগাড়ি চালক, গার্মেন্টস কর্মী ও অফিসগামী সাধারণ মানুষকে টার্গেট করে ছিনতাই করত। রাত গভীর হলে তাদের তৎপরতা আরও বেড়ে যেত বলে অভিযোগ রয়েছে।

- Advertisement -
islamibank

একটি গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে আগ্রাবাদ এক্সেস রোড ও আশপাশের এলাকায় সক্রিয় এক ডজন দুর্ধর্ষ ছিনতাইকারীর নাম উঠে আসে। তালিকায় শাফায়েতকে সবচেয়ে সক্রিয় হিসেবে উল্লেখ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শাফায়েতের নেতৃত্বে সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে নিরবচ্ছিন্নভাবে ছিনতাই চালিয়ে গেলেও তারা আইনের আওতার বাইরে ছিল।

তবে সাম্প্রতিক সময়ে পুলিশের তৎপরতা বাড়ার পর পরিস্থিতির পরিবর্তন শুরু হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শাফায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাশাপাশি তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এদিকে শাফায়েতের গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, এই অভিযানের মাধ্যমে ছিনতাই চক্রের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ