চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন মেয়র ও জেলা প্রশাসক

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ নগরীর বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা উপলক্ষে সোমবার তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

- Advertisement -

পরিদর্শনকালে মেয়র কেন্দ্রের পরীক্ষা পরিবেশ ঘুরে দেখেন এবং পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি কেন্দ্রের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিকও খতিয়ে দেখেন।

- Advertisement -
google news follower

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নকলমুক্ত পরিবেশ গড়তে হবে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

- Advertisement -
islamibank

পরিদর্শন শেষে মেয়র পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

খাবার ও পানি বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সহ-সভাপতি আব্দুল বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নগরীর জামালখান এলাকার ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কোতোয়ালী এলাকার কাজেম আলী উচ্চ বিদ্যালয় এবং চন্দনপুরা দারুল উলুম কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। তিনি কেন্দ্রগুলোর পরীক্ষা কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এসএসসি পরীক্ষা কেন্দ্র ঘিরে নগরীতে প্রশাসনের এমন পরিদর্শন ও তদারকিতে পরীক্ষার পরিবেশ আরও শৃঙ্খল ও নিয়ন্ত্রিত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ