প্রধান তথ্য কর্মকর্তা হলেন সৈয়দ আবদাল আহমদ

অনলাইন ডেস্ক

সাংবাদিক সৈয়দ আবদাল আহমদকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গ্রেড-১ পদমর্যাদায় এক বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

- Advertisement -
google news follower

প্রজ্ঞাপনে বলা হয়, সৈয়দ আবদাল আহমদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এ নিয়োগ কার্যকর হবে।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

- Advertisement -
islamibank

জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বর্তমানে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ