ফটিকছড়ি সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে দিনব্যাপী মাঙ্গলিক আয়োজন

শ্রীমৎ স্বামী সত্যানন্দ যতি মহারাজের ৭২তম আবির্ভাব তিথি ৩ মে

অনলাইন ডেস্ক

ফটিকছড়ি শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠের রূপকার ও নবম আচার্য্যদেব, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যানন্দ যতি মহারাজের পরম পূণ্যময় ৭২তম আবির্ভাব তিথি আগামী ৩ মে, রবিবার, যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে।

- Advertisement -

এ উপলক্ষে সিদ্ধাশ্রম মঠে দিনব্যাপী নানা মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

- Advertisement -
google news follower

কর্মসূচির মধ্যে রয়েছে ঊষাকীর্তন, মঙ্গলারতি, গুরুপূজা, পুষ্পাঞ্জলি অর্পণ, সমবেত গীতাপাঠ, গুরুর জীবন ও আদর্শভিত্তিক সংগীতাঞ্জলি এবং আলোচনা সভা।

এছাড়াও ভক্ত ও আগত অতিথিদের জন্য প্রসাদ বিতরণ ও প্রসাদ আস্বাদনের ব্যবস্থা রাখা হয়েছে।

- Advertisement -
islamibank

উক্ত পুণ্যতিথির মাঙ্গলিক আয়োজনে অংশগ্রহণের জন্য সকল ভক্ত, অনুরাগী, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের আন্তরিক উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠ কর্তৃপক্ষ।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ