ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে ভিডিওকলে মরদেহ দেখাল বড় ভাই

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের ইতালি প্রবাসী দুই ভাইয়ের মধ্যে পারিবারিক দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই।

- Advertisement -

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। তারা দুইজন টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামের দেলু ফকিরের ছেলে।

- Advertisement -
google news follower

ঘটনার পর বড় ভাই হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে নয়ন ফকিরের মরদেহ দেখান এবং খুনের কথা স্বীকার করেন। এ ঘটনায় ইতালির পুলিশ অভিযুক্ত বড় ভাই হুমায়ুন ফকিরকে গ্রেপ্তার করেছে।

নিহত নাসিরের বন্ধু বলেন, খুনি হুমায়ুন ফকির দীর্ঘ প্রায় ১২ বছর ধরে ইতালি প্রবাসী। সে প্রথমে লিবিয়া যায়, পরে লিবিয়া হয়ে ইতালিতে যায়। পরে ২০২৩ সালে বড় ভাইয়ের সহায়তায় ছোট ভাই নয়ন ফকিরও ইতালিতে যায়। হুমায়ুন ফকির দুটি বিয়ে করে। আজ তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার কথা ছিল। এ নিয়ে ছোট ভাই নয়ন ফকির তার পূর্বের স্ত্রীকে তালাক দিতে নিষেধ করায় তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

- Advertisement -
islamibank

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বে এক ভাইয়ের হাতে আরেক ভাই ইতালিতে খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাটি আমাকে অবগত করা হয়েছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ