রেস্টুরেন্টে অভিযান চালিয়ে পলাতক আসামিকে ধরল র‌্যাব-৭

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে নাশকতা ও হত্যা চেষ্টার মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (৪ মে) রাতে নগরের পাঁচলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মনির হোসেন (৪০)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কালু মুন্সীর বাড়ি এলাকার বাসিন্দা।

- Advertisement -
google news follower

র‌্যাব-৭ সূত্র জানায়, হাটহাজারী থানার একটি মামলায় মনির হোসেন এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলাটি নাশকতা ও হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মনির হোসেন পাঁচলাইশ এলাকায় অবস্থান করছেন।

- Advertisement -
islamibank

এ তথ্যের ভিত্তিতে সোমবার রাত প্রায় ১০টার দিকে র‌্যাব-৭-এর একটি দল পাঁচলাইশ থানাধীন জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে একটি রেস্টুরেন্টে অভিযান চালায়। সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ