রমেশ শীলের ১৪৯তম জন্মোৎসব শনিবার: বোয়ালখালীতে দুই দিনব্যাপী আয়োজন

অনলাইন ডেস্ক

বাংলার লোকসংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত বাউল ও কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

- Advertisement -

আগামী ৯ মে শনিবার বোয়ালখালী পৌরসভাস্থ পূর্ব গোমদণ্ডী “আলহাজ্ব এরশাদ উল্লাহ অডিটোরিয়ামে” এ আয়োজন শুরু হবে। রবিবার (১০ মে) পর্যন্ত চলবে এই অনুষ্ঠানমালা।

- Advertisement -
google news follower

দুই দিনব্যাপী কর্মসূচিতে থাকছে আলোচনা সভা, স্মরণসভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং গুণীজন সংবর্ধনা।

প্রথম দিনের কর্মসূচি (শনিবার, ৯ মে):
এদিন সকাল ১০টায় কবিয়াল রমেশ শীলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৪টায় স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

- Advertisement -
islamibank

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার।

সম্মানিত প্রধান বক্তা হিসেবে থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুস্তফা নঈম।

সম্মানিত অতিথি থাকবেন থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) ও জিপিএইচ ইস্পাতের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ ওসমান গনি চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন চৌধুরী, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (রাষ্ট্রবিজ্ঞান) সহকারী অধ্যাপক ড. মীর আবু সালেহ শামসুদ্দীন, সুফি ও মাইজভান্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, চট্টগ্রামের সহকারী পরিচালক রিংকু শর্মা, লেখক-সাহিত্য বিশেষজ্ঞ ও লোকসংস্কৃতি গবেষক মনিরুল মনির এবং দৈনিক বিজনেস ফাইলের ম্যানেজিং এডিটর শিব শংকর মোদক।

দ্বিতীয় দিনের কর্মসূচি (রবিবার, ১০ মে):
এদিন সকাল ১০টায় আলোচনা সভা এবং সন্ধ্যায় সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।

সম্মানিত প্রধান বক্তা থাকবেন শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী।

সম্মানিত অতিথি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আজিজুল হক, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী এবং অদুল-অনিতা ট্রাস্টের কো-চেয়ারম্যান অনিতা চৌধুরী।

আয়োজকরা জানান, উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল, বাউল ও লোকসংস্কৃতির সাধক রমেশ শীল ছিলেন বাংলা লোকসংগীতের এক অনন্য নাম। তাঁর গান, দর্শন ও জীবনচেতনা আজও লোকসংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।

এ আয়োজনের মাধ্যমে তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজক কমিটি সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কবিয়াল রমেশ শীলের জীবন ও কর্মকে শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ