কর্ণফুলীতে ডিজেল পাচারকালে ৯ জন আটক, জব্দ ৪ হাজার লিটার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাচারের সময় প্রায় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।

- Advertisement -

রোববার (১০ মে) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।

- Advertisement -
google news follower

কোস্টগার্ড জানায়, গত ৯ মে রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী-০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও.টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়।

- Advertisement -
islamibank

পরে জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কোস্টগার্ড জানায়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ